, ,

শিরোনাম :

বরিশালে বাসে আগুন, অগ্নিসংযোগ নাকি মাদক সেবন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক 

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বাস শ্রমিকদের দাবি, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি টার্মিনালের পেছনের দিকে রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসটি পুড়ে যায়।

তবে অগ্নিসংযোগের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তাঁর দাবি, ইয়াবাসেবীরা বাসের ভেতরে বসে ইয়াবা সেবনের সময় আগুনের সূত্রপাত হয়। এ ছাড়া অন্য কোনো বিষয় নেই।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বরিশাল মহানগর পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net