, ,

শিরোনাম :
উপরে আমি একটি ছবি দিয়েছি এবং নিচে একটি ক্যাপশন লিখে দিয়েছি নিচে যে ক্যাপশনটি লিখে দিয়েছি ওই ক্যাপশনটি নিচে যে ছবিতে থাকা জায়গা আছে সাদা অংশে বসাবা। এবং কোন কিছু পরিবর্তন যাতে না হয় বাকি লেখা যেখানে যা কিছু আছে পরে ছবি লেখা এবং বাকি ফ্রেম যেখানে যা কিছু আছে সব সেভাবেই থাকবে কোন পরিবর্তন যাতে না হয় শুধু ক্যাপশন যে আমি লিখে দিয়েছি ওই ক্যাপশনটিকে তুমি সুন্দর মতন এডিট করে তোমার মতন করে বসিয়ে দাও। নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল শ্রমিক লীগ নেতার সহযোগীদের আস্তানায় মিলল ৮ আগ্নেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজ জননিরাপত্তায় নগরজুড়ে বিএমপির বিশেষ নজরদারি বরিশালে বাসে আগুন, অগ্নিসংযোগ নাকি মাদক সেবন বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে তার কক্ষ থেকে বের করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন মুর্শিদ আবেদিন। সম্প্রতি দলটির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ইন্ধন দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ববি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব বলেন, আওয়ামী লীগের পরিচয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছেন। এরপর দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীদের ইন্ধন দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে কথা বলতে ছাত্রদলের নেতাকর্মীরা তার কক্ষে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা বলার একপর্যায়ে ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ইমরান প্রকৌশলী মুর্শিদ আবেদিনের পোশাক ধরে তাকে কক্ষ থেকে বের করার চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রক্টরের কক্ষে নিয়ে যান।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিন সংক্ষেপে বলেন, ‘আমি কিছু বলতে চাচ্ছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net