শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
মেঘনা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মেঘনা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

dynamic-sidebar

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের ১৯তলা বিশিষ্ট আইকনিক মেঘনা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। দেশের স্বনামধন্য স্থপতি এনামুল কবির নির্ঝরের ডিজাইন করা ভবনটি নির্মাণ করছে বিখ্যাত আবাসন ও নির্মাণসংস্থা এএনজেড প্রপার্টিজ লি.।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, এএনজেড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন পারভেজ। বক্তব্য রাখেন এএনজেড প্রপার্টিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ভবনের নকশাকার স্থপতি এনামুল কবির নির্ঝর।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তেল চুরি রোধ করা সম্ভব হলে বছরে আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশে জ্বালানি সরবরাহ দ্রুত সমবণ্টন নিশ্চিত করতে পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে এলপিজি সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

নসরুল হামিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে ৬০০ কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। যেসব অঞ্চলে একান্তই বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, সেসব এলাকার জন্য ৪৬ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net