মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫
বরিশালে ৪৯ জন সেরা করদাতা ও ৬ কর বাহাদুরকে সম্মাননা

বরিশালে ৪৯ জন সেরা করদাতা ও ৬ কর বাহাদুরকে সম্মাননা

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন এবং বিভাগের ৬ জেলার সর্বোচ্চ, দীর্ঘ মেয়াদী, নারী সর্বোচ্চ ও তরুণ সর্বোচ্চ আয়কর দাতা এবং কর বাহাদুরদের সম্মাননা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে এক অনুষ্ঠানে ৫ ক্যাটাগরীতে সেরা ৫৫জন কর দাতাকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

কর অঞ্চল বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেবুন্নেছা আফরোজ এমপি বলেন, দেশের উন্নয়নে কর প্রদানের বিকল্প
নেই। দেশের করদাতাদের উৎসাহিত করার উদ্যোগ সর্বপ্রথম গ্রহন করেছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষ এখন কর না প্রদানের প্রবনতা থেকে বেড়িয়ে এসেছে উল্লেখ করে জেবুন্নেছা এমপি সবাইকে সাধ্যমতো কর প্রদান করে দেশের উন্নয়নে অংশিদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি কপোরেশন এলাকার সর্বোচ্চ করদাতা ৩ জন, দীর্ঘ মেয়াদী করদাতা ২ জন, সর্বোচ্চ মহিলা করদাতা ১ জন, ৪০ বছরের নীচে তরুন করদাতা ১ জন করে ৪৯ জনকে সন্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৬ জেলার ৬টি কর বাহাদুর পরিবারকে (পরিবারের সব সদস্য করদাতা) সন্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net