মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭

হুমায়ূনের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন শাওন

হুমায়ূনের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন শাওন

dynamic-sidebar

পরশু দিন ছিল প্রথিতযশা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯ তম জন্মদিন। পৃথিবীর মায়া ত্যাগ করা এই সাহিত্যিক কোটি তরুন তরুণীর প্রিয় ছিলেন, তাই তার এই জন্মদিন পালন করা উৎসব নয় এক রকম শোক। এই দিনে তার স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছে জানতে চাওয়া হয় হুমায়ূন আহমেদ কী শাওনের প্রতিভার প্রেমে পড়েছিলেন, নাকি ব্যক্তি শাওনের প্রেমে পড়েছিলেন?

এমন প্রশ্নের উত্তরে অনেকটা হেসে শাওন বলেন, আমার তো মনে হয় দু’টো বিষয়ই পরিপূরক। তবে হ্যাঁ, তিনি প্রথমত আমার প্রতিভার প্রেমে পড়েছিলেন, এরপর তিনি আমার প্রেমে পড়েছিলেন। বেসরকারি একটি টেলিভিশনের অনলাইন মাধ্যমে তিনি এসব কথা বলেন।

২০১০ সালের সেপ্টেম্বর মাসে হুমায়ূনের অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯শে জুলাই নিউ ইয়র্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net