শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৬

শিরোনাম :
কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

dynamic-sidebar

ভোলাঃ


ভোলার তজুমদ্দিনের চরাঞ্চলের লোকালয়ে কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে। বন বিভাগ হরিণটি উদ্ধার করে প্রানি সম্পদ দপ্তরে ময়না তদন্ত শেষে মাটি চাপা দিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, চর মুজাম্মেল ও আশপাশের চর গুলোর জঙ্গলে থাকা হরিণের পাল মিঠা পানির সন্ধানে জনবসতিপূর্ন লোকালয়ে ডুকে পড়ে। কোন কোন সময় মানুষের হাতেও হরিণ ধরা পড়ে। চরের বাসিন্দা জাহাঙ্গীর মাঝী জানান, মঙ্গলবার দিনের বেলায় চরের জঙ্গল থেকে কয়েকটি হরিণ মিঠা পানির খোঁজে জনবসতি এলাকায় ডুকে পড়লে কুকুরে কামড়িয়ে একটি হরিণকে রক্তাক্ত জখম করে। তাড়া খেয়ে ান্য গুলো জঙ্গলে চলে যায়। বন বিভাগকে খবর দিলে তারা এসে হরিণটি নিয়ে যায়। তজুমদ্দিন বিটের বন কর্মকর্তা মোঃ সোহেল জানান, চর মুজাম্মেল থেকে আহত একটি হরিণ উদ্ধার করে আনার পথে নৌকায় মারা যায়। তজুমদ্দিন প্রানি সম্পদ অধিদপ্তরে হরিণটিকে ময়না তদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়। কুকুরের কামড়ে অধিক রক্তক্ষরনে বিষক্রিয়ায় হরিণটি মারা যাওয়ার কথা জানালেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার। গত মাসেও আঘাত প্রাপ্ত হয়ে বড় সাইজের একটি হরিণ মারা যাওয়ার কথা জানান স্থানীয়রা। তারা বন ও হরিণ রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের উদাসিনতাকে দায়ী করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net