বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১

শিরোনাম :
জীবন রয়ের ঝুড়িতে তিনটি পুরস্কার

জীবন রয়ের ঝুড়িতে তিনটি পুরস্কার

dynamic-sidebar

দর্শকপ্রিয় অভিনেতা ‘জীবন রয়’ ছোট পর্দার বেশ পরিচিত একটা মুখ। মিডিয়াতে পথ চলা শুরুটা বলতে গেলে ‘ফেয়ার এন্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’র মাধ্যমে। যেখানে তার অবস্থান ছিল দশম।

এরপর থেকেই কাজ করেছেন, ‘গহীনের জলছাপ’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য, ‘ফাঁক ফোকর’, ‘বাঘিনী’, ‘তিন পাগলের হল মেল’, ‘সোনামনির ডাইরি’, ‘মায়ের মতো আপন কেউ নাই’, ‘না জাগতিক না পুরান’সহ বেশ কিছু নাটকে। এদিকে বাংলাভিশনে প্রচারিত হওয়া ‘বিড়াম্বনা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

নতুন খবর হলো সম্প্রতি ঘোষণা করা হল ‘চারুনীড়ম স্কুল অফ অ্যাক্টিং পুরস্কার ২০১৭’। গত ১ ডিসেম্বর শিল্পকলা একাডেমীতে এ পুরস্কারের ঘোষণা করা হয়। সেখানে তিনটি বিভাগের পুরস্কার অর্জন করেন ‘গহীনের জলছাপ’ খ্যাত অভিনেতা জীবন রয়।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার তুলে নেন জীবন রয়। সেই সাথে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারও তার হাতে উঠে আসে। হয়ে উঠেন থিয়েটারের সেরা ছাত্র। এই পুরস্কারটিও তার অর্জনের সাথে যুক্ত হয়।

তিন তিনটি পুরস্কারে জীবন রয় দারুণ উচ্ছ্বাসিত, তিনি বলেন, ‘সত্যিই আমি অনেক আনন্দিত। একসাথে তিনটা ক্যাটাগরিতে পুরস্কার পাবো চিন্তা হয়নি। সবার কাছে কৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন সামনে যেন আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হতে পারি যেন।’

গাজী রাকায়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই নাট্যঅভিনেতা আরো বলেন, ‘আমার থিয়েটার শো’র হাতেখড়ি গাজী রাকায়েত স্যারের মাধ্যমে। উনার প্রতি সত্যিই অনেক কৃতজ্ঞ আমি।’

‘চারুনীড়ম স্কুল অফ অ্যাক্টিং পুরস্কার ২০১৭’র বিচারকের সারিতে ছিলেন সালাহ উদ্দিন লাভলু, আমিতাভ রেজা চৌধুরী, আজিজুল হাকিম, গাউছুল আলম শাওন ও অপি করিম।

উল্লেখ্য, জীবন রয় ‘শুকনো পাতার নুপুর’সহ আরো বেশ কিছু নাটকে কাজ শুরু করবেন ইতিমধ্যেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net