, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা

বরিশাল শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক উদ্বোধন

dynamic-sidebar

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রথমবারের মত যাত্রা শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক।

শনিবার (৬ জানুয়ারি) শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. ইউনুস, শিক্ষাবোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, এ প্রশ্ন ব্যাংকে বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে প্রশ্ন জমা রাখবেন। বোর্ড কর্তৃপক্ষ সেই প্রশ্ন পরিশোধন করে একটি প্রশ্নমালা তৈরি করবে। অভিন্ন এ প্রশ্ন থেকে এ বোর্ডের আওতাধীন সব স্কুলে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, চলতি বছর থেকেই বরিশাল বোর্ডে এ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net