মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫

বরিশালে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি

বরিশালে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি

dynamic-sidebar

বরিশালঃ


বরিশালে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ফাল্গুনের শেষ দিকে এসে আজ দুপরে হঠাৎ করেই এ বৃষ্টি শুরু হয়।বৃষ্টিপাতের সঙ্গে মৃদু গর্জনের সঙ্গে বজ্রপাত ও শীতল বাতাস অনেকটাই ঠাণ্ডা করে দিয়েছে বরিশালের আবহাওয়া। এরই মধ্যে ঘণ্টা দু’য়েকের ব্যবধানে বরিশালে তাপমাত্রা কমে গেছে প্রায় ৮ ডিগ্রি।বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বিভিন্ন স্থানে দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হয়েছে।বজ্রসহ এ বৃষ্টিপাতের সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টিপাতের আগে বরিশালে তাপমাত্রা ছিলো ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির পরে বিকেল ৫টায় তাপমাত্রা কমে গিয়ে দাঁড়িয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।বিষয়টি নিশ্চিত করে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার জানান, আজ প্রায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে বজ্রপাত ও শিলা বৃষ্টিও হয়েছে। মৌসুম পরিবর্তনের সময়ে এ ধরনের বৃষ্টিপাত হতেই পারে।এদিকে বৃষ্টিপাতের কারণে ধুলোর নগরের মানুষেরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। পাশাপাশি পুরো প্রকৃতি সবুজ রঙে সেজেছে।বরিশাল আঞ্চলিক কৃষি অফিসের উপ-পরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ জানান, এখন মূলত খেতে তেমন কোন ফসল নেই। ইরিগেশনের সময়, পাশাপাশি আম গাছেও মুকুল রয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কোন ফসলেরই ক্ষতি হবে না, তবে আরো বৃষ্টি হলে ইরি’র জন্য ভালো হতো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net