, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
মুন্না বাহিনীর সাথে র‌্যাবের গোলাগুলি ॥ নিহত ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

মুন্না বাহিনীর সাথে র‌্যাবের গোলাগুলি ॥ নিহত ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বন দস্যু মুন্না বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে র‌্যাব-৮ এর সঙ্গে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মুন্না বাহিনীর প্রধান নিজাম উদ্দিন স্বপন প্যাদা (৪৫), লিটন খন্দকার (৩৫) ও সাগর খান (৫০)। র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব এক ইমেই বার্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছে। তিনি বলেন, মুন্না বাহিনীকে ঘেরাও করলে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ৪৫ মিনিট গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ৩ জলদস্যুর লাশ পাওয়া গেছে। এসময় উদ্ধার করা হয় ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ৪টি পাইপগান, ২৪ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ, ১৪ রাউন্ড বন্দুকের খালী খোসা, ৩টি গুলি রাখার বান্ডুলিয়ার, ৩টি দেশীয় তৈরি রামদা ও ২টি দেশীয় ধারালো ছুরি।
এব্যাপারে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্যরা ৩ জনের মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া র‌্যাব বাদী হয়ে পাথরঘাটা থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net