, ,

শিরোনাম :
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা
বরিশালে দুই সন্তানের জনকের মৃতদেহ উদ্ধার

বরিশালে দুই সন্তানের জনকের মৃতদেহ উদ্ধার

dynamic-sidebar

বরিশালে নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক
সংলগ্ন এলাকা থেকে দুই সন্তানের জনকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা
পুলিশ। আজ শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের
রায়ের কাঠি গলির নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন বিশ্বাস (৩৫) ওই এলাকার রামকৃষ্ণ বিশ্বাসের ছেলে ও কাটপট্রি
এলাকার একটি সোনার দোকানের কর্মচারী ছিলেন। মৃতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, দুই দিন যাবৎ কর্মস্থানে না
যাওয়ায় শিপন নামের এক ছেলে তাকে বাসায় খুঁজতে আসে। এসময় ঘরের মধ্যে তাকে
গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পাশাপাশি ভোলায় একটি এনজিওতে কর্মরত তার স্ত্রী সীমা বিশ্বাসকে কল করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। থানার উপ পরিদর্শক মো. মাইনুল ইসলাম জানান, তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net