রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৫

ব‌রিশা‌লে মোটরসাই‌কেল ও পিকঅা‌পের সংঘর্ষে দুই ক‌লেজ ছাত্র নিহত

ব‌রিশা‌লে মোটরসাই‌কেল ও পিকঅা‌পের সংঘর্ষে দুই ক‌লেজ ছাত্র নিহত

dynamic-sidebar

ব‌রিশালের খয়েরাবাদ ব্রী‌জে মোটরসাই‌কেল ও পিকঅা‌পের সংঘর্ষে দুই ক‌লেজ ছাত্র নিহত হ‌য়ে‌ছেন। পাশাপা‌শি অাহত হ‌য়ে‌ছে অা‌রো এক যুবক। শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৬ টায় ব‌রিশাল-পটুয়াখা‌লি সড়‌কের ওই সেতু‌তে দুর্ঘটনা‌টি ঘ‌টে। দুর্ঘটনায় নিহতরা হল, ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপ‌জেলার সুজাবাদ এলাকার বা‌সিন্দা সহিদ পেশকা‌রের ছে‌লে ও সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জের এইসএস‌সি ১ম ব‌র্ষের ছাত্র রাহাত (১৮) এবং একই এলাকার জালাল হো‌সে‌নের ছে‌লে ও ব‌রিশাল প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউটের ছাত্র শা‌কিল (২০)। এই ঘটনায় গুরুত্বর অাহত তা‌দের বন্ধু নল‌ছি‌টির শ্রীরামপুর এলাকার মোস্তফা হাওলাদা‌রের ছে‌লে হিরন (১৮) কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। উদ্ধারকারী ও নিহ‌তের স্বজনরা জানান, ব‌রিশাল সদর উপ‌জেলার কর্নকাঠী ইউ‌ন্নি সংলগ্ন খয়েরাবাদ সেতুর ওপ‌রে মোটরসাই‌কেল ও ‌পিকআপ ভ্যা‌নের সংঘর্ষ হয়। এ‌তে মাটরসাই‌কে‌লের চালকসহ তিন আ‌রোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা অাহত‌দের উদ্ধার ক‌রে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে শা‌কিল ও রাহাত‌কে চি‌কিৎসক মৃত ব‌লে ঘোষনা ক‌রেন। হাসপাতা‌লের জরুরী বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসক দাস রনবীর জানান, দুইজন‌কে মৃত ঘোষনা করা হ‌য়ে‌ছে এবং হিরন না‌মে একজন‌কে হাসপাতা‌লে ‌চি‌কিৎসার জন্য ভর্তি করা হ‌য়ে‌ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net