ঢাকাঃ
ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ সোমবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৯ ডিসেম্বর ১৯৪৪ সালে মাদারীপুরের গ্রামে তার জন্ম। মৃত্যুকালে এই প্রথিতযশা সাংবাদিক স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডেইলি সান এর পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আমির হোসেন। দ্রুত তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এবং রাতেই লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আজ সোমবার দুপুর ১২টার পরপরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইস্ট ওয়েস্ট মিডিয়া কম্পাউন্ডে আজ দুপুর ২টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়, জাতীয় প্রেসক্লাবে। এরপর তাঁকে দাফনের উদ্দেশ্যে মাদারীপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply