রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৬

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ভেঙ্গে পড়ছে শেবাচিম হাসপাতালের ৮০ ফুটের এক একটি ভিম!

ভেঙ্গে পড়ছে শেবাচিম হাসপাতালের ৮০ ফুটের এক একটি ভিম!

dynamic-sidebar

ভেঙ্গে পড়ার উপক্রম ঘটেছে বৃহত্তর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের এক একটি ভিম। বুধবার একটি ভিম ভেঙ্গে পড়ার উপক্রম ঘটেছিলো। মুহুর্তের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে রোগী এবং পথচারীদের মধ্যে। তবে দুর্ঘটনার আগেই ওই ভিমটি সহ ঝুঁকিপূর্ন ৪টি ভিম অপসারন করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে হাসপাতাল চার দিক জুড়ে এমন আরো একাধিক ঝুঁকিপূর্ন ভিম রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।প্রত্যক্ষদর্শীর জানায়, গতকাল বুধবার দুপুরের দিকে হঠাৎ করেই শেবাচিম হাসপাতালের দক্ষিণ পাশের একটি ভিম ঝুঁকিপূর্ন অবস্থায় দেখতে পান। ওই ভিমটি পঞ্চম তলার উপর থেকে মুল ভবনের থেকে প্রায় আধাফুট সরে আসে। বিষয়টি পথচারীদের নজরে আসলে তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল ফজল জানান, একটি ভিম ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে এমন খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পাশাপাশি গনপূর্ত বিভাগের প্রকৌশলীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঝুঁকিপূর্ন ভিমটি অপসারন করেছে। এর বাইরেও আরো কোন ভিম ঝুকিপূর্ন রয়েছে কিনা তা খোঁজ নেয়ার জন্য গনপূর্ত বিভাগকে বলা হয়েছে।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা হাসপাতালের দক্ষিণ পাশে জরুরী বিভাগ সংলগ্নে ঝুকিপূর্ন ওই ভিমটি সহ পার্শ্ববর্তী আরো ৪টি ভিম অপসারন করেছেন। এর ফলে এলাকাটি ঝুঁকিমুক্ত হয়েছে।এক একটি প্রায় ৮০ ফুট করে এক একটি ভিম ভেঙ্গে পড়লে বড় ধারনের ক্ষয়ক্ষতির আশংকাও ছিলো। কিন্তু তার আগেই বিষয়টি নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন আরো বলেন, ১৯৬৮ সালে হাসপাতাল ভবন নির্মান হয়েছে। নির্মান সামগ্রীর টেম্পার কমে যাওয়ায় ভিমগুলো মুল ভবন থেকে সড়ে যাচ্ছে। আশপাশে এ ধারনের আরো ঝুকিপূর্ন ভিম রয়েছে কিনা সে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে খোঁজ খবর নেয়ার জন্য বলেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net