রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৬

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
সু চির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সু চির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

dynamic-sidebar

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়ির কমপাউন্ডে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সু চির বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেপিডোতে অবস্থান করছেন।

এই বাড়িটিতেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়

তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সু চির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির আন্তরিকতার অভাব আছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net