, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
‘মুমিনুল-লিটনের কষ্টের ফল আমরা পেয়েছি’

‘মুমিনুল-লিটনের কষ্টের ফল আমরা পেয়েছি’

dynamic-sidebar

হারের শঙ্কায় পড়েও দ্বিতীয় ইনিংসে মুমিনুলের ১০৫ ও লিটন দাসের ৯৪ রানের কল্যাণে চট্টগ্রাম টেস্ট ড্র করতে পেরেছে বাংলাদেশ। তাই মোমিনুল-লিটনকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বীরত্বপূর্ণ ড্রয়ের কৃতিত্ব এ দুজনকেই দিলেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ইতিবাচক মনোভাব নিয়ে খেলা। উইকেট খুব ভালো ছিল। মুমিনুল ও লিটন কষ্ট করে করে ব্যাটিং করেছে। তাদের কষ্টের ফল আমরা সবাই পেয়েছি। মূল কৃতিত্বটা তাদেরই দিতে হবে।’

প্রথম ইনিংসে ৫১৩ রান করেও ২০০ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কারণ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে শ্রীলংকা। ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ব্যাট হাতে নেমেই বিপদে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে ৮১ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ হারের শংকায় পড়ে যায় বাংলাদেশ।

এই শঙ্কা নিয়ে পঞ্চম ও শেষদিনে ম্যাচ বাচাঁনোর লড়াই শুরু করেন মোমিনুল ও লিটন । শেষ দিন দলের পরিকল্পনা নিয়ে মাহমুদুল্লাহ বলেন,‘আমরা জানি প্রথমেই আমরা তিনটা উইকেট হারিয়েছিলাম, আমাদের মধ্যে যাতে ওই বিশ্বাসটা থাকে যে, আমরা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি এবং ওইভাবেই যেনো আমরা রিঅ্যাক্ট করি, আমাদের অ্যাকশনগুলো যেনো ওই রকম হয়। আলহামদুলিল্লাহ মোমিনুল ও লিটন আজ খুব ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় যে, ওদের ইনিংস খুবই ফাইটিং নক ছিল। খুব ভালো লেগেছে। ওদের পারফরমেন্সে আমি খুবই খুশি।’

দলের পারফরমেন্স নিয়ে বলতে তিনি বলেন, ‘সবাই কমবেশি ভালো ব্যাটিং করেছি। ইতিবাচক ব্যপারগুলো আমরা নিবো এবং দ্বিতীয় ম্যাচে তা কাজে লাগাব্যক্তিগতভাবে চেষ্টা করবো ভালো কিছু করার।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net