শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত-১

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত-১

dynamic-sidebar

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনায় এমভি তাশরিফ-৩ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত ও সাত জেলে আহত হয়েছেন। আহত চার জেলেকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পর নিহত জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ভোর ৫ টায় ঢাকা-বেতুয়া রুটে তজুমদ্দিনের চাচড়া সংলগ্ন মেঘনায় ঘন কুয়াশার মধ্যে তাশরিফ-৩ লঞ্চ মাছ ধরারত জাহাঙ্গীর মাঝির ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এসময় পাশে থাকা তাহের মাঝি ডুবে যাওয়া সাত মাঝি-মাল্লাকে উদ্ধার করলেও সুমন (২৩-পিতা সফিউল্লাহ) নিখোঁজ থাকেন। ঘটনার ১০ ঘণ্টা পরে বিকাল ৩ টার দিকে স্থানীয় জেলেরা নদী থেকে ভেঙে যাওয়া ট্রলারসহ সুমনের লাশ উদ্ধার করেন। ট্রলারে থাকা আহত মালিক মোসলেউদ্দিন জানান, ‘ঘন কুয়াশার মধ্যে আমরাও লঞ্চটি দেখতে পাইনি। হঠাৎ ট্রলারের উপর দিয়ে লঞ্চটি চালিয়ে দিয়ে ডুবিয়ে দেয়, পরে পার্শ্ববর্তী জেলেরা আমাদের ৭ জনকে উদ্ধার করেন।’ এ ঘটনায় আহতরা হলেন-জাহাঙ্গীর মাঝি (৩৮), মঞ্জুর (৪০), জাকির (৩০), মোসলেউদ্দিন (৩৫), ইউনুস (৩৫), মঞ্জু (৩০), বাসেত (৩২)। এদের মধ্যে প্রথম ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাশরিফ-৩ লঞ্চের সুপার ভাইজার আলমঙ্গীর হোসেনের কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে বলেন, ভোর রাতে ঘন কুয়াশার কারণে নৌকাটিকে দেখা যায়নি। তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net