, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই

রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই

dynamic-sidebar

রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বিএসএমএমইউ’র তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৮৭ সালে প্রথম উপজেলা নির্বাচনে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এরপর ১৯৯২ সালে রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়েও জয়ী হন। ২০১২ সালে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনেই জয়ী হয়েছিলেন ঝন্টু। জাতীয় পার্টি সমর্থিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে ২৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। তবে সর্বশেষ গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে যান মোস্তাফিজার রহমানের কাছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net