বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫০

আমাকে ভালো হওয়ার সুযোগ দিন!!!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ একটা সময় ছিলো আমি খুব খারাপ ছিলাম।বিভিন্ন রকমের মাদকের সাথে নিজের অজান্ত্ইে যেন কিভাবে জরিয়ে পরেছি আমি নিজেও জানিনা। তবে এর পিছনে একটি কারন আমার কাছে পষ্ট । সেটা হলো আমার আশে পাশের মানুষ গুলো । কিভাবে যেন সেই মানুষ নামের কিছু অমানুষদের সাথে ওঠা বসার ফলে আমি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মিশে যাই । ভুলে যাই আমার মেয়ে,মা,বাবা,পরিবার ও আত্বীয় স্বজনের কথা।তবে বেলা ফুরিয়ে যাবার পরে যখন সন্ধা নেমে আসে ।তখন আমার ভিতরে আতœায় প্রশ্ন জাগে এত দিন আমি কি করেছি ? কোন পথে হেটেছি? কার সাথে মিশেছি? আরো নানা রকম প্রশ্ন । তখন আমি ভালো হওয়ার জন্য শত চেষ্টা করেও ভাল হতে দেয় না কিছু মানুষ রুপি অমানুষ ।তার পরও আমি নিজেকে বদলে ফেলতে চাই যদি প্রশাসন আমাকে সাহায্য করে। আমি সাধারন মানুষদের মত দিন মজুরের কাজ করে পরিবার নিয়ে থাকতে চাই। প্রয়োজন হলে মানুষের বাসায় কাজ কওে সংসার চালিয়ে জীবন যাপন করবো। তবে কিছু লোক ভাল হতে দিবেনা বলে বাধাঁ দিচ্ছে আমাকে ।তবে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ আমি যেন মাদক ছেড়ে আগের মত কর্ম জীবনে ফিরে যেতে পারি ও মাদক ছেড়ে দিয়ে এই সমাজকে একটি সুন্দর পরিবেশ ফিরেয়ে দিতে পারি । কথা গুলো বলছিলো নগরীর ৯নং ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বেগম । তবে শিল্পী বেগম অন্ধকার জীবনে থেকে আলোর জীবনে ফিরে যেতে প্রশাসন মহলের বিভিন্ন দ্বারে দ্বারে ঘুড়ছে। তবে সমাজের সবাই চায় একটি খারাপ মানুষ ভাল হয়ে পরিবার নিয়ে সুন্দর পরিবেশে বসবাস করতে। যে অন্ধকারে আছে তাকে আলোতে ফেরার সাহায্য করতে । তাই ৯ নং ওয়ার্ড বাসির দাবি জানিয়ে বলেন শিল্পী যেন ভাল হয়ে কর্মজীবনে ফিরে যেতে পারে তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net