, ,

শিরোনাম :
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি
মাদক নির্মূলে খেলাধূলার বিকল্প নেই -শিল্পমন্ত্রী

মাদক নির্মূলে খেলাধূলার বিকল্প নেই -শিল্পমন্ত্রী

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি: মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই তাই প্রতিদিনই শিক্ষার্থীদের পাশাপাশি যুবসমাজকে নিয়মিত মাঠে গিয়ে যে কোন খেলাধূলা করার আহবান জানান শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
তিনি আরো বলেন, এ দেশের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে বিদেশীদের সহযোগীতায় বিভিন্ন পন্থায় মাদক ঢুকিয়ে যুব সমাজসহ শিক্ষার্থীদের ধ্বংশ করার ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে এ গুলো প্রতিহত করার আহবানও জানান শিল্পমন্ত্রী।
মঙ্গলবার বেলা ৩ টার সময় ঝালকাঠি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিকনা যুব সমাজ’র সভাপতি আতিকুল ইসলাম হৃদয়’র সঞ্চালনায় টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আবু মোসাদ্দেক আলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার,টিটিসি’র অধ্যক্ষ সাদেকা সুলতানা, পৌর কাউন্সিলর তরুন কর্মকার ও জেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় পৌর কাউন্সিলর জিএস জাকির প্রমুখ।
খেলায় ১৮ টি দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে গত ২৫ জানুয়ারী শুভ উদ্বোধনের মাধ্যমে অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় ইউসুফ আলী যুব সংঘ ৪২ রানে ভাষা সৈনিক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে আল ইমরান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন শিল্পমন্ত্রী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net