সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৮

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
“জয় বাংলা স্লোগান” দেয়ায় স্কুল ছাত্রকে শিক্ষকের মারধর

“জয় বাংলা স্লোগান” দেয়ায় স্কুল ছাত্রকে শিক্ষকের মারধর

dynamic-sidebar

“জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়ায় ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করেছে। এই ঘটনায় রবিবার স্কুলের শিক্ষাথীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষর্থীরা জানায়, গত শনিবার ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু সমাবেশ ও র‌্যালিতে সরকারী স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় ৮ ম শ্রেণীর শিক্ষার্থী অশিক মাহামুদ অনান্য ছাত্রদের সাথে বঙ্গবন্ধুকে স্বরন করে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দেয়। এসময় স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী ক্ষিপ্ত হয়ে র‌্যালির মধ্যে আশিককে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করে স্কুল থেকে টিসি দেয়ার হুমকি দেয়।
আহত স্কুল ছাত্রের অভিবাবক জানান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র আশিক মাহামুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অন্যান্য ছাত্রের সাথে সেও অংশ নেয়। র‌্যালিটি বাংলা স্কুল মোড় এলাকায় গেলে অন্যান্যদের সাথে ওই ছাত্রও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। এতে করে শরীর চর্চার শিক্ষক মোমিন মুন্সি ক্ষিপ্ত হয়ে তার মাথায় ও কানে জোরে চড় থাপ্পর মারে। এমনকি তাকে লাথি দিয়ে মারাত্মক আহত করে। এবং তার হাতে থাকা ঘড়ি ভেঙে ফেলে। র‌্যালি শেষে স্কুলে গেলে তাকে নাস্তা পর্যন্ত দেয়নি। পরে বাসায় গেলে কয়েক বার বমি করে।
এ ঘটনায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পাল এর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ওই ছাত্র র‌্যালিতে বিশঙ্খলা সৃষ্টি করায় তাকে হয়তো মারধর করা হয়। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনেন। ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করে ঘটনার সঠিক বিচার এর আশ্বাস দেন।
উল্লেখ্য, মমিন মুন্সী এর আগে তজুমদ্দিন স্কুলে থাকাকালীন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net