সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
বরিশালে যথাযথ মর্যাদার মধ্যে মহান স্বাধীনতা দিবস পালিত

বরিশালে যথাযথ মর্যাদার মধ্যে মহান স্বাধীনতা দিবস পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ


 

বরিশালে  বিনম্র শ্রদ্ধা আর ভালাসায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রোববার সূর্যোদয়ের আগে ৫টা ৫৭ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তাবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস্ কমান্ডার ফোরাম এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ৮টায়  জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে জেলা বিএনপি, শেখ মো. টিপু সুলতান এমপির নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এমনি করে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তাবক অর্পন করেন। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু উদ্যানে  বিভাগীয় কমিশনার মো. গাউস অনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন। এখানে কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন করা হয়। রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধের দলিল, রেকর্ডপত্র ও চিত্রপ্রদর্শনের আয়োজন এবং বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, তথ্য ও গবেষণা সম্পাদক জিহাদ রানা, প্রচার সম্পাদক এম সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য ও সময়ের আলো’র সম্পাদক মাসুদ রানা। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে প্রতিযোগিতামূলক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসন, শিশু একাডেমি আর রাজনৈতিক দলের পক্ষ থেকে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net