শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মানাধীন নতুন ভবনের পঞ্চমতলা থেকে পরে এক নির্মান শ্রমিক মারা গেছে। পাশাপাশি আহত হয়েছে কবির হোসেন (৩০) নামের অপর এক নির্মান শ্রমিক। নিহত সুমন (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শফিউর রহমানের পুত্র।
জানা গেছে, হাসপাতালের পূর্ব পাশে নির্মানাধীন নতুন ভবনের পঞ্চম তলার বাহিরের অংশে কাজ করছিলো ওই দুই নির্মাণ শ্রমিক। বুধবার বিকেলে হঠাৎ করেই বাঁশের মাঁচা ভেঙে তারা নীচে পরে যায়। গুরুত্বর আহত অবস্থায় উভয়কে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে সুমন মারা যায়। ঠিকাদরী প্রতিষ্ঠানের গার্ড রেজাউল ও সাইড ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির জানান, ভবনের উত্তর দিকের বাহিরের অংশে কাজ করছিলো ওই দুই নির্মান শ্রমিক।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply