শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরিশালে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৭

dynamic-sidebar

বরিশাল জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) বরিশাল সদর, মুলাদী উপজেলা ও বানারীপাড়া উপজেলায় এসব অভিযান চালায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।রাত ১১ টায় বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ কামরুল আমিনের নেতৃত্বে মুলাদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়।এসময় ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রিত ৩৩ হাজার ৫ শত টাকাসহ ৩ জনকে আটক করা হয়। অপরদিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেকেন্দার ফকিরের ছেলে সিরাজ ফকিরকে আটক করা হয়।সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে জানান ওসি। এছাড়া সন্ধ্যায় বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশেরে এসআই মোঃ দেলোয়ার হোসেন-পিপিএম এর নেতৃত্বে নগরের রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আঃ মোতালেব হাওলাদারের ছেলে মোঃ মহিবুল ইসলাম (পাভেল) (৩০) কে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এরআগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বরিশাল নগরের কেডিসি বস্তি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মৃত মুনসুর আলী খানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৬৫) ও তার বসত ঘরের ভাড়াটিয়া মুনসুর আলীর স্ত্রী মোসাঃ পারুল আকতার (৪০)কে ২০ গ্রামের ১০ টি প্যাকেটে ২০০ গ্রাম গাঁজা ও মাদকবিক্রিত মোট ৪০ হাজার টাকাসহ আটক করা। আটককৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net