সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায়
মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন

মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল লতিফ ঘরামীকে (৫০) তার ভাতিজা আলামিন কুপিয়ে হত্যা করেছেন। রোববার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের মৃত আঃ মজিদ ঘরামীর ছেলে। মৃতের ভাই আঃ মালেক জানান, বড়ভাই আঃ করিমের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যে বিরোধের জ্বের ধরে মামলাও চলমান রয়েছে। একটি মামলার তারিখ থাকায় আজ ভোরে হাজিরা দিতে আব্দুল লতিফ তাদের চাচাতো ভাই ইদ্রিস ঘরামী (৩৫) কে নিয়ে পিরোজপুর জেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে তুলাতলা এলাকায় পৌছালে প্রতিপক্ষ ভাইয়ের ছেলে (ভাতিজা) আলামিনের নেতৃত্বে ৭/৮ জন তাদের পথরোধ করে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে বেলা ১১ টার দিকে জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল লতিফকে মৃত বলে ঘোষনা করেন এবং ইদ্রিসকে সার্জারী ওয়ার্ডে ভর্তি করেন।মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net