রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
রুপাতলীর মাদক বিক্রেতা কাওছারের ২ বছর কারাদণ্ড

রুপাতলীর মাদক বিক্রেতা কাওছারের ২ বছর কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ মাদক বিক্রির অপরাধে রুপাতলীর গ্যাসটারবাইন এলাকার কাওছার হাওলাদারকে ২ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। ১৫ এপ্রিল রোববার ১ম অতিরিক্ত জেলা জজ সুদীপ্ত দাস বিচারাধীন আদালত এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত কাওছার বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার আব্দুল আউয়াল হাওলাদারে ছেলে। বর্তমানে সে রুপাতলী ভাড়া বাসায় বসবাস করেন। রায় ঘোষনার সময় কাওছার আদালতে উপস্থিত ছিল। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো ডিবির এসআই চিন্ময় মিত্র তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর শের ই বাংলা সড়কস্থ মোল্লা বাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে কাওছারকে আটক করে।হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার হলে মামলা দায়ের করা হয়। একই বছর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন বিশ্বাস আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমাণ পেলে তাকে ওই দন্ড দেন।রায় শেষে তাকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net