রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরিশালে মাই টিভির ৯ম বর্ষপূর্তি উৎসব পালিত।

বরিশালে মাই টিভির ৯ম বর্ষপূর্তি উৎসব পালিত।

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ সৃষ্টিতে বিস্ময় এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে আনন্দ-উৎসাহের মধ্যে দিয়ে র‌্যালি ও কেক কেটে বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির ৮ম বর্ষ পূর্তি ও ৯ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে এক ঝাকজোমক অনুষ্ঠানের আয়োজন করেছে মাই টিভি কর্তৃপক্ষ ও বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মাই টিভি’র বর্ষ পূতি উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন কেক কাটার পূর্বে বলেন,গন মাধ্যম একটি ন্যায় ও বস্তুনিষ্ট সংবাদ দেশ ও জনগনের কথা তুলে ধরেন। মাই টিভি আগামীতে আরো বেশী করে দেশ ও সাধারন মানুষের কথা বেশী করে তুলে ধরার আহবান। সে সাথে মাই টিভি অগ্রযাত্রা এগিয়ে চলে তার প্রত্যাশা করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বরিশালের সাদা মনের মানুষ সমাজ সেবক শ্রী বিজয় কৃষ্ণ দে,বেসরকারী উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, জাহানার বেগম স্বপ্না,নারী নেত্রী রহিমা সুলতানা কাজল।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস মাঝি,সুন্দর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্্র মিডিয়ার সংবাদ কর্মী। প্রধান অতিথি কেক কেটে মাই টিভির বর্ষপূর্তি উদ্বোধন করেন। পরে টাউন হল চত্বর থেকে একটি নগরীতে আনন্দ র‌্যালি বের করে র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net