সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৭

শিরোনাম :
পিরোজপুরে মাওলানা জেহাদী সড়ক দুর্ঘটনায় নিহত

পিরোজপুরে মাওলানা জেহাদী সড়ক দুর্ঘটনায় নিহত

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু তৈয়বুর রহমান জেহাদী (৬৫) নামে এক ধর্মীয় আলোচক নিহত হয়েছেন। শুক্রবার সকালে মঠবাড়িয়া- সাপলেজা সড়কের পাচঁশ কুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আবু তৈয়বুর রহমান জেহাদী টিকিকাটা নুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মাওলানা তৈয়বুর রহমান জেহাদী প্রভাত ভ্রমণে বের হয়ে সোনাখালী থেকে বাড়িতে ফেরার পথে সাপলেজা থেকে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় মারা যান। পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net