রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১৭৭ জনকে সাজা

ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১৭৭ জনকে সাজা

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি:ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ধরা পড়েছেন শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভোলার বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৫৫ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ মে) ভোলা শহরের ২৩টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বনের দায়ে ১২২ জনকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একই কারণে সাজা দেওয়া হয়েছে ৫৫ জনকে।

এ ব্যাপারে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান জানান, জেলায় মোট ১২ হাজার ৫৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষার কয়েকটি কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫৫ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এরমধ্যে ২ জন নারী পরীক্ষার্থী সাজার খবর শুনে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net