মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৭

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
কুয়াকাটা সৈকতে মধু মাসে বন্ধু মেলা

কুয়াকাটা সৈকতে মধু মাসে বন্ধু মেলা

dynamic-sidebar

কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হয়েছে মধু মাসে বন্ধু মেলা। আম, কাঠাল, লিচু, তাল, তরমুজ, পেপে, পেয়ারা, ডউয়া, কাজুবাদাম, খেজুর, কলা, জামরুল, ডাবসহ মধুমাসে জৈষ্ঠের হরেক রকম দেশীয় ফলের সমাহারে মধু মাসের বন্ধু মেলা অনুষ্ঠিত হয়। সৈকতের অস্থায়ী নৌকা মঞ্চে এসব মধুমাসের প্রদর্শন করা হয়। কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের আয়োজনে মঙ্গলবার শেষ বিকেল থেকে গভীর রাত অবধি গান, গল্প আর আড্ডায় অংশ নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক পর্যটক বন্ধু।
জানা গেছে, অনুষ্ঠানের শুরুতেই সকলকে ফ্রেন্ডশিপ ব্যাচ পড়ানো হয়। পরে কলাপাতায় মৌসুমি ফল একে অপরকে ভাগাভাগি করে এক সঙ্গে বসে খাওয়ানো হয়েছে। রাতে বসে বাউল গানের আসর। মধু মাসে বন্ধু মেলা অংশ নেয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকে একে অপরের সঙ্গে মিলিতি হওয়ার সুযোগ পেয়েছে। কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, গত বছরে বন্ধু মেলা ছোট পরিসরে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আমন্ত্রনে এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বন্ধুরা এসেছেন। এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net