পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও ১২ জন আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার ভোররাত থেকে বেলা ১২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত গোপাল মাঝি (৫৫) বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরলাল মাঝির পুত্র।
শুক্রবার সকালে ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি থ্রি-হুইলার গোপাল মাঝিকে চাঁপা দেয়। এসময় থ্রি-হুইলারে থাকা দুই যাত্রী আহত হয়। আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা গোপাল মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়ে শেবাচিমে ভর্তি হয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply