মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

dynamic-sidebar

বরিশালে র‌্যাব-৮ এর সদস্যদের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বরিশালের এয়ারপোর্ট থানাধীন শার্শী এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে আরিফুল রহমান সোহেল(৩৩) ও একই থানাধীন মধ্য বকশীচর এলাকার মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে মোঃ নয়ন হাওলাদার(২৫)। শুক্রবার (১৮ মে) র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে বরিশালের লাকুটিয়া ও বাবুগঞ্জের মীরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। nর‌্যাব জানায়, বৃহষ্পতিবার দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানধীন লাকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফুল রহমান সোহেল(৩৩) কে ১৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃতের দেখানো স্থান থেকে আরো ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরীঘাট বাজারস্থ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নয়ন হাওলাদার(২৫) কে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায়ও র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি দায়ের করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net