, ,

শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বরিশালে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী

বরিশালে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী

dynamic-sidebar

পারিবারিক কলহের জেরধরে মাদকাসক্ত স্বামী তার প্রথম স্ত্রীকে হত্যার জন্য মারধর করে অচেতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। অগ্নিদ্বগ্ধ গৃহবধূ সাথী বেগমকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে জেলার গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ মহল্লায়।
জানা গেছে, গত কয়েক বছরপূর্বে কাসেমাবাদ মহল্লার বাসিন্দা মান্নান শিকদারের মাদকাসক্ত পুত্র আলামিন শিকদার উজিরপুর উপজেলার খেয়াঘাট সংলগ্ন গুচ্ছগ্রামের বাসিন্দা সাথি আক্তার নামের এক যুবতীকে প্রেমের ফাঁদে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। স্থানীয়রা জানান, বিয়ের পর পরই সাথির সাথে মাদকাসক্ত আলামিনের পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে আলামিনের নির্যাতন সহ্য করতে না পেরে তাদের একমাত্র শিশুপুত্রকে স্বামীর সংসারে রেখে বাবার বাড়িতে চলে যায় সাথি।
সূত্রে আরও জানা গেছে, আলামিনের প্রথম স্ত্রী সাথি চলে যাওয়ার পর এ যাবত সে (আলামিন) ছয়টি বিয়ে করেছে। কোন স্ত্রীকে সে তালাক দেয়নি বরং মাদক সেবন করে স্ত্রীদের অত্যাচার নির্যাতন করায় সবাই মাদকাসক্ত আলামিনকে রেখে চলে যায়।
পুত্রের টানে সাথি মাঝেমধ্যে আলামিনের বাড়িতে আসা যাওয়া করতো। গত কয়েকদিন পূর্বে আলামিনের বাড়িতে আসে তার প্রথম স্ত্রী সাথি বেগম। পারিবারিক কলহের জেরধরে শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে সাথি আক্তারকে অমানুষিক নির্যাতন করে আলামিন। একপর্যায়ে সাথি অচেতন হয়ে পরলে তাকে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ছিনিয়ে আগুন ধরিয়ে দেয় আলামিন। এসময় সাথির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য সাথি বেগমকে ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
অভিযুক্ত আলামিনের বোন পারভীন বেগম জানান, আলামিন নয়, তার স্ত্রী সাথি বেগম নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছে। তিনি আরও জানান, ছয়টি নয়, আলামিন তিনটি বিয়ে করেছে। স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন জানান, আলামিনের বিরুদ্ধে মাদক সেবন করে রাতের আধারে কাছেমাবাদ মহল্লার বিভিন্ন বাড়িতে গিয়ে নারীদের উত্যক্ত করার বিস্তার অভিযোগ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net