বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৮

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বাবুগঞ্জে পাচারের সময় গুড়া মাছ সহ স্থানীয়দের হাতে ২ জেলে আটক

বাবুগঞ্জে পাচারের সময় গুড়া মাছ সহ স্থানীয়দের হাতে ২ জেলে আটক

dynamic-sidebar

বাবুগঞ্জে নিষিদ্ধ গুড়া মাছ(বিভিন্ন প্রজাতির অপরিপক্ক মাছের পোনা)পাচারের সময় স্থানীয়দের হাতে মাছসহ ২ জেলে আটক হয়েছে। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করেছেন স্থানীয়রা। আগামীতে গুড়ামাছ স্বীকার না করার শর্তে জেলেদের মুক্তি দেয়া হয়েছে। স্থানীয়রা জানায় গতকাল রবিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী এলাকার হাওলাদর ব্রিকস এলকার নদীর তীরে একটি ট্রলার যোগে, উদ্ধারকৃত এ মাছ অন্যত্র পাচারের উদ্দেশে নিয়ে আসেন। স্থানীয় যুবক মোহসিন হাওলাদার ও মনোয়ার হোসেন বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ ড্রাম গুড়া মাছ উদ্ধার করে। আটককৃত জেলেরা মুলাদী উপজেলার কাঠের চর নামক এলাকার আদম আলীর পুত্র মোঃ হাচেন আলী, এবং একই এলাকার আবু মুসা’র পুত্র মোঃ হাসেম। এদিকে আটককৃত মাছ বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের উমর আলী জেমাদ্দারের ছেলে মোঃ রুবেল জোমাদ্দা’র নিজের দাবি করে উদ্ধার করে নিতে চেয়েছিল বল জানিয়েছেন স্থানীয় যুবক মোহসিন আলম। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিলি করে জেলেদের আগামীতে এ মাছ স্বীকার থেকে বিরত থাকবেন বলে ছেড়ে দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net