মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ মামলা ॥ ৫ আসামি গ্রেফতার

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ মামলা ॥ ৫ আসামি গ্রেফতার

dynamic-sidebar

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে মো. ফজলুল হক হাওলাদার (৭৭), মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল মন্নান (৭২), মৃত আফসার আলী হাওলাদারের ছেলে আজাহার আলী (আজু মুন্সী) (৯০), মৃত নজর আলী হাওলাদারের ছেলে মো. আশ্রাফ আলী হাওলাদার (৮০) ও চরখালী গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মহারাজ।

সোমবার ভোরে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ১৩ অক্টোবর ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের মৃত নিরোধ চন্দ্র বালার ছেলে বিজয় কৃষ্ণ বালা বাদী হয়ে তার পাশের গ্রাম হেতালিয়ার মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে মো. আমীর হোসেন হাওলাদার, মো. ফজলুল হক হাওলাদার, মৃত শামছুল হক হাওলাদারের ছেলে মো. নূরুল আমীন হাওলাদার ও মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে আব্দুল মন্নানের বিরুদ্ধে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ আইনে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সত্যব্রত সিকদার মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে পাঠান। বাদি আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলার সময় তার বাবা নিরোধ চন্দ্র বালা, ভাই রণজিত বালা, তার নিকট আত্মীয় সুকুমার মিস্ত্রী, গঙ্গাচরণ, সমূল্য মিস্ত্রী ও অমূল্য মিস্ত্রীসহ ২৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ডিবি পুলিশ আসামিদের নিজ নিজ বাড়ি থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করেছে।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মিজানুল হক জানিয়েছেন, অসুস্থতার কারণে মামলার ২নং আসামি মো. ফজলুল হককে (৭৭) পুলিশ প্রহরায় অ্যাম্বুলেন্সে করে আদালতে নেয়া হয়েছে।

তিনি জানান, সোমবার পাঁচ আসামিকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারভুক্ত অপর দুই অসামি রূপালী ব্যাংক থেকে অবসর প্রাপ্ত কর্মচারি মো. আমির হোসেন হাওলাদার ও কৃষি ব্যাংকে কর্মরত মো. নূরুল আমীন পলাতক রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net