, ,

শিরোনাম :
পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার
বরিশাল সিঅ্যান্ডবি রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল সিঅ্যান্ডবি রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

dynamic-sidebar

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন ও ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে- বরিশাল নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পুল এলাকা শুরু করে মৎস্যভবন পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কে শতাধিক অবৈধ ব্যাবসাপ্রতিষ্ঠানের উচ্ছেদ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানিয়েছেন- বরিশাল ঢাকা ও কুয়াকাটা চলাচলের জন্য নগরীর সিঅ্যান্ডবি সড়কটি বর্ধিত করে ফোরলে রুপ দেওয়া হয়। কিন্তু সড়কটি নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কারণে ফোরলেন সড়কটি আনুষ্ঠিকভাবে উদ্বোধন হচ্ছে না। ফলে দিনে দিনে এক শ্রেণির অবৈধ ফুটপাত ব্যাবসায়ীদের দখলে চলে যায় ফোরলেন সড়কটি।

এতে যানবাহন চলাচলসহ পথচারীদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে। মূলত এমন অভিযোগের ভিত্তিতে সড়ক জনপদের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net