বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫

শিরোনাম :
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, আদালতে মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, আদালতে মামলা

dynamic-sidebar

বিয়ের প্রলোভন দেখিয়ে বাবুর্চি নারীকে ধর্ষণ করার অভিযোগে হোটেল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২০ মে রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়। ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাটে মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক ফজলু হাওলাদারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ধর্ষিতা আদালতে বলেন, তার বাড়ি বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকায়। তিনি ফজলুর দোকানে বাবুর্চির কাজ করেন। ফজলু প্রায়ই তাকে কুপ্রস্তাব দেয়। রাজী না হলে তার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গতবছর ২৩ জুন তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এভাবে সে গত ২০ মার্চ পর্যন্ত অগণিত বার ধর্ষণ করে। বিয়ের দাবী জানালে অস্বীকার করে। এভাবে অভিযোগ দায়ের হলে ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আবু শামীম আজাদ ৫ নং ওয়ার্ড কাউন্সিলরকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। একই সাথে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে রিপোর্ট দাখিলের জন্য আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net