মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

যাত্রীছাউনি দখল করে আ.লীগ নেতার দোকান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ভোলা মহাসড়কের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার যাত্রীছাউনি দখল করে দোকান বসালেন আওয়ামী লীগ নেতা এমদাদুল হক সুরুজ মোল্লা।

সুরুজ মোল্লা বরিশালের চারকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চরআইচার মৃত কাঞ্চন আলী মোল্লার ছেলে। ইউএনও অফিস থেকে একাধিকবার ওই যাত্রীছাউনি ছেড়ে দেয়ার জন্য বলা হলেও সুরুজ মোল্লা তা ছাড়েননি। তবে এ ব্যাপারে সদর উপজেলার ইউএনওকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক।

বরিশাল সদর উপজেলা কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে সড়ক ও জনপথের জমিতে ৪০ ফুট লম্বা এবং ১৬ ফুট প্রস্থ যাত্রীছাউনি করার জন্য জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

ওই বরাদ্দ নিয়ে সেখানে যাত্রীছাউনি নির্মাণ করেন সুরুজ মোল্লা। পাশাপাশি যাত্রীছাউনির কাজ অসম্পূর্ণ রয়েছে মর্মে পরবর্তীতে উপজেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থ বছরে আরও ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

ওই ২ লাখ টাকার ঠিকাদারি কাজ পান বরিশাল সদর উপজেলার জাগুয়ার খান ব্রাদার্সের মালিক মোনাবর হোসেন খান। কাজ শেষ করার পরপরই যাত্রীছাউনির বড় একটি অংশ দখল করে নেন আওয়ামী লীগ নেতা সুরুজ মোল্লা।

দখল করে সেখানে বাসের কাউন্টার বসানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ওই সিদ্ধান্ত বাতিল করে যাত্রীছাউনিতে শাটার লাগিয়ে ফলের দোকানিদের কাছে ভাড়া দেন।

এভাবে দীর্ঘদিন চলার কারণে যাত্রীরা কোনোভাবেই ছাউনি ব্যবহার করতে পারছে না। বিষয়টি বিভিন্ন দফতরে অভিযোগ করা হলে ইউএনও অফিস থেকে সুরুজ মোল্লাকে যাত্রীছাউনির দখল ছেড়ে দেয়ার জন্য বলা হয়।

কিন্তু যাত্রীছাউনি দখল না ছাড়ায় সর্বশেষ গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মো. আব্দুস সালাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে তিনি দেখতে পান যাত্রীছাউনির বড় একটি অংশ দখল করে সুরুজ মোল্লা শাটার লাগিয়ে দোকান ঘর করেছেন। ওই স্থানে বসেই পরিচালক আব্দুস সালাম ইউএনওকে দ্রুত অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। একইসঙ্গে যাত্রীছাউনি উদ্ধারেরও নির্দেশ দেন।

যাত্রীছাউনিতে শাটার লাগিয়ে দোকানঘর করার বিষয়টি স্বীকার করে সুরুজ মোল্লা বলেন, সংশ্লিষ্ট দফতর যেকোনো সময় শাটার ভেঙে নিয়ে যেতে পারে। এতে আমার কোনো আপত্তি নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, যত দ্রুত সম্ভব ওই স্থান থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে যাত্রীছাউনি জনগণের জন্য উম্মুক্ত করে দেয়ার প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net