মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বেলতলা চরআবদানীর রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেলতলা চরআবদানীর রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরাবদানি এলাকায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যে চরআবদানীর রাস্তার কাজের উদ্বোধন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। ১২ লক্ষ টাকার রাস্তার কাজটি পেয়েছেন ফরহাদ নামের এক ঠিকাদার।কাজটি পেয়েই ঠিকাদার ফরহাদ রাস্তার কাজ নিয়ে নয়ছয় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের অভিযোগ মতে পচা ইট দিয়েই শুরু করে কাজ।সরজমিনে গিয়ে দেখা যায়,দেখা যায় ইটগুলো বৃষ্টিতেই অর্ধেক ধুয়ে গেছে।রাস্তার পুরোনো ইট দিয়েই রাস্তায় ইট বসানোর ৭০% কাজ করছেন ঠিকাদার।সাধারন জনগন ক্ষিপ্ত হয়ে ঠিকাদারকে চাপ দিলে সে ইট ১ নাম্বার দিবে বলে ওয়াদা দেয়। তার পরি শুরু হয় আওমিলীগের ৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদকের তেলেছমাতি।খারাপ ব্যবহার,সেরনিয়াবাত সাদেক আব্দুলাহর কাছের লোক পরিচয়ে সাধারন জনতার উপরে চরাও হয় এবং সব বাধা উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে পচা ইট দিয়ে কাজ এ অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যক্তির।পাশা-পাশি ৮ ফুট রাস্তা হয়ে যাচ্ছে ৭ ফুট। এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার ফরহাদ জানান,কাজের কার্যাদেশ অনুযায়ী পুরানো ইট দিয়ে কাজ করেছি। তাছারা কিছু ইটের ত্রুটি থাকায় পরে ১ নম্বর ইট আনছি।আমি কার্যাদেশ অনুযায়ী কাজ চালাচ্ছি।
তবে তার এ বক্তব্যের প্রতিবাদ জানায় স্থানিয়রা তাদের দাবি ইট পচা। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুকে বার বার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net