মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বরিশালে মহিলা আওয়ামীলীগ নেত্রীর ছেলে ইয়াবাসহ আটক

বরিশালে মহিলা আওয়ামীলীগ নেত্রীর ছেলে ইয়াবাসহ আটক

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও রত্নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের ছেলে মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাতকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মানিক সেরনিয়াবাত রত্নপুর এলাকার জাহাঙ্গীর হোসেন মাখন সেরনিয়াবাত ও মহিলা লীগ নেত্রী হোসনেয়ারা বেগমের ছেলে।

আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, সোমবার উপজেলার বেলুহার গ্রামের জামাল মোল্লার ঘর থেকে ১১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net