, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
গোপন বৈঠকের সময় জামায়াতের আমিরসহ ৭ নেতা আটক

গোপন বৈঠকের সময় জামায়াতের আমিরসহ ৭ নেতা আটক

dynamic-sidebar

বরিশালের মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবু ছালেহসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার পৌর সদরের তেরচর গ্রামের মাওলানা আবু ছালেহের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আতাউর রহমান, জামায়াত নেতা মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল মোতালেব, মাওলানা মাইনউদ্দীন, আব্দুল মালেক তালুকদার, মাওলানা মোস্তাফিজুর রহমান।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবু ছালেহের বাড়িতে গোপন বৈঠকের সময় ওই সাতজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net