বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বিসিসিতে ভোটার ও কেন্দ্র বেড়েছে :নির্বাচন কমিশন

বিসিসিতে ভোটার ও কেন্দ্র বেড়েছে :নির্বাচন কমিশন

dynamic-sidebar

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটার এবং ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। সোমবার বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান নগরীর ৪ থানার ওসিদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন।

এতে বরিশাল নগরীর ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ২০১৮ সালের ৩১ জানুয়ারির সব শেষ হালনাগাদকৃত ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।

খসড়া তালিকায় নগরীর মধ্যে ১২৭টি ভোট কেন্দ্র প্রস্তাব করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ৭৫৮টি।

২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ভোট হয়েছিলো ১০০টি কেন্দ্রে। ওই সময় নগরীতে ভোটার ছিল ২ লাখ ১১ হাজার ২২৭ জন। এবার নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৩০ হাজার ৭৩২ জন।

ভোটার তালিকা প্রকাশের সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সবার সহযোগিতা কামনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

খসড়া ভোটার ও ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর নগরীর ৩০ ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

নগরীর ৩০ ওয়ার্ডে এবার ২২টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে। এ বিষয়ে ভোটারদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রার্থীদের নানা বক্তব্য শোনেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলালউদ্দিন খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হাই আল হাদী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, নতুন প্রস্তাবিত ২২টি ভোট কেন্দ্রের বিষয়ে কারও কোনো আপত্তি, দাবি কিংবা সুপারিশ থাকলে আগামী ১০ জুনের মধ্যে জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে জানাতে পারবে। পরদিন ১১ জুন এ বিষয়ে প্রকাশ্যে শুনানী অনুষ্ঠিত হবে। শুনানী শেষে চূড়ান্ত প্রস্তাব ২০ জুন নির্বাচন কমিশনে পাঠানো হবে।

আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের ২৫ দিন আগে নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net