, ,

শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
৯ বছরে ৬ লাখ ১১ হাজার ১৮৪ পদ রাজস্ব খাতে সৃষ্টি

৯ বছরে ৬ লাখ ১১ হাজার ১৮৪ পদ রাজস্ব খাতে সৃষ্টি

dynamic-sidebar

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরে দেশের বেকার সমস্যা নিরসনকল্পে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও সংস্থার বিভিন্ন ক্যাটাগরির মোট ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ রাজস্ব খাতে সৃজন হয়েছে।

রোববার টেবিলে উত্থাপিত সংরক্ষিত আসন থেকে নির্বাচিত জাহান আরা বেগম সুরমার লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এসব পদসমূহের মধ্যে পুলিশের ৭৯ হাজার ২৪৯টি পদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও লেবুখালী ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৯৬টি পদ রয়েছে। বেকার সমস্যা কমাতে সরকারের নেয়া নানামুখি উদ্যোগের ফলে বর্তমানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে প্রশাসনে নতুন পদ সৃজন একটি ধারাবাহিক প্রক্রিয়া।

২০০৯ সালের মার্চ থেকে চলতি বছরের এ সময় পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি নতুন পদ সৃজন করা হয়েছে। এছাড়া আরো ৫২ হাজার ৭৯টি পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net