সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
কীর্তনখোলায় গ্রীনলাইন-কার্গো সংঘর্ষ;অপ্লের জন্য রক্ষা হাজার প্রাণ

কীর্তনখোলায় গ্রীনলাইন-কার্গো সংঘর্ষ;অপ্লের জন্য রক্ষা হাজার প্রাণ

dynamic-sidebar

খন্দকার রাকিব,অতিথি প্রতিবেদকঃ


বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ এর সাথে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেছে। গ্রীন লাইনের যাত্রীরা অক্ষত রয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গ্রীনলাইনের যাত্রী ফারুক হোসেন ও রিয়াজ জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসতে ছিলো। অপরদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্রীনলাইন। লামছড়ি ভাঙ্গকবলিত এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীনলাইনের তলা ফেটে গেলে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায় তাদেরকে লামছড়ি এলাকায় নামিয়ে দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, একটি বালুবোঝাই জাহাজের সাথে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জাহাজটি ডুবে গেলেও গ্রীন লাইনে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। কোন হতাহতের ঘটনা ঘটেনি। গ্রীন লাইনের সব যাত্রীদের নমিয়ে দেয়া হয়েছে। এদিকে যাত্রীদের ফিরিয়ে আনার জন্য উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সুুুন্দরবন একটি লঞ্চ ঘটনাস্থলে পাঠিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net