সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
যাত্রীদের নিরাপদে পৌছে দিলেন সুন্দরবন;নৌযান উদ্ধারে যাচ্ছে নির্ভিক

যাত্রীদের নিরাপদে পৌছে দিলেন সুন্দরবন;নৌযান উদ্ধারে যাচ্ছে নির্ভিক

dynamic-sidebar

তালাশ প্রতিবেদকঃ


কীর্তনখোলায় গ্রীনলাইন-২ ও কার্গো সংঘর্ষের ঘটনায় যাত্রীদের উদ্ধার করেছে নিয়ে এসেছেন এম ভি সুন্দরবন-১২। অপরদিকে গ্রিন লাইন ও কার্গোটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির।

দুর্ঘটনায় কবলিত গ্রীন লাইন ২ ও কার্গোর বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরলাম। গ্রীন লাইন উদ্ধারের প্রস্তুতি চলছে। এবং ডুবে যাওয়া কার্গোর অবস্থান খুজছে উদ্ধার অভিযানের কয়েকটি টিম। তবে গ্রীন লাইন যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা স্থলে এসে পৌছেছে বিআইডব্লিউর ডুবরি দল। আরও রয়েছে ফায়ার কর্মকর্তারা। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সেদিক আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, পুলিশের উদ্ধতন কর্মকর্তা নৌ পুলিশের এসপি মোতালেব, এসি কাউনিয়া, এসি কোতয়ালী, ওসি কাউনিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ এর সাথে বালু ভরতি একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেছে। গ্রীন লাইনের যাত্রীরা অক্ষত রয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গ্রীন লাইনের যাত্রী ফারুক হোসেন ও রিয়াজ জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসতে ছিলো। অপরদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্রীনলাইন। লামছড়ি ভাঙ্গনকবলিত এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীনলাইনের তলা ফেটে গেলে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে তাদেরকে লামছড়ি এলাকায় নামিয়ে দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, একটি বালুবোঝাই জাহাজের সাথে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জাহাজটি ডুবে গেলেও গ্রীন লাইনে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গ্রীন লাইনের সব যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net