বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে মাদক ব্যবসায়ী জাকির নিহত

ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে মাদক ব্যবসায়ী জাকির নিহত

dynamic-sidebar

ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের বাগমারা বেড়ী বাঁধ ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় জাকির হোসেন (৫০) নামে এক মাদক ব্যসায়ী নিহত হয়।
এছাড়াও ৫ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবী করেছে। এসময় একটি দেশীয় বন্ধুক, ৫ রাউন্ড গুলি,বগি দা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলি জানায়, নিহত জাকির হোসেনের নামে হত্যা,চাঁদাবাজী,মাদক,অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে। তার বাড়ি ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে।
ভোলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম জানায়, সোমবার গভির রাতে কতিপয় মাদক ব্যবসায়ী বাগমারা এলাকায় মাদক বন্টন নিয়ে বৈঠক করে। এসময় তাদের নিজেদের সাথে বিরোধ সৃষ্টি হয়।
গোপন সংবাদ পেয়ে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে রাত ৪ টা ৪৫ মিনিটের সময় বাগমালা বেড়ি বাঁধ এলাকায় ২দিক থেকে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের ঘোরাও করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর মাদক ব্যবসায়ীরা গুলি করে। পুলিশ আতœরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। এক জন গুলি বিদ্ধ হয় বলে পুলিশ দাবী করেন।
এ সময় তার কাছ থেকে দেশীয় এলজি নল কাটা বন্ধুক,কোমরে থাকা ৫ রাউন্ড গুলি,৩টি রামদা ও এক কেজি গাঁজা পাওয়া যায়।
এদিকে পুলিশের দাবী বন্দুক যুদ্ধে ৫ পুলিশ আহত হয়। তাদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গেপ্রেরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net