পিরোজপুরের নাজিরপুরে এক অসহায় গৃহবধুকে পিটিয়ে হত্যার পর স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় কোন মামলা ছাড়াই সমাহিত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালীদের সহায়তায় ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বলিবাবলা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের প্রতিবন্ধী বিধান ঢালী (৩৫) ও তার মা শোভা ঢালী (৬০) কে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ৩১ মে বেধম মারধর করে একই গ্রামের মহাদেব ঢালী ও তার ভাই জয়দেব ঢালী সহ ৫/৬ জনে। এ হামলার ৪ সপ্তাহ পর আহত মা শোভা ঢালী নিহত হন। নিহত শোভা ঢালীর প্রতিবন্ধী পুত্র বিধানের স্ত্রী সন্ধ্যা ঢালী জানান, হামলার পরে ওই দিনই গুরুতর আহত তার শ্বাশুড়ী ও স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ব্যাপারে তিনি (সন্ধ্যা) বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিলেও স্থানীয় ৭নং ওংয়ার্ড ইউপি সদস্য সুদেব হালদার তা মীমাংশা করে দেয়ার আশ্বস দিয়ে মামলা তুলে নিতে চাপ দেন। কিন্তু মীমাংশা না করে মিথ্যা মীমাংশার আশ্বাস দিয়ে আহত শ্বাশুড়ী ও স্বামীকে জোর করে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসা ছাড়া গত মঙ্গলবার রাতে বাড়িতে বসে তার মৃত্যু হয়। কিন্তু আমাদের কোন অভিভাবক না থাকায় ওই ইউপি সদস্য ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধাপা চাপা দিতে কোন মামলা বা ময়না তদন্ত ছাড়াই সমাহিত করেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য জানান, তিনি বিষয়টি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নির্দেশে ও থানা পুলিশের অনুমতি ক্রমেই দাফন করেছেন। তবে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, তারা এ ব্যাপারে কোন তথ্য বা অভিযোগ পান নি। তিনি গত বৃহস্পতিবার রাতে এ খবর শুনে সেখানে গিয়েছেন। ভুক্তভোগীর পরিবারের গৃহবধু সন্ধ্যা ঢালীকে আইনী সহায়তার জন্য আসতে বলা হয়েছে।
নাজিরপুরে মটর সাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত
মুহাম্মাদ আল-আমিন হোসাইন;নাজিরপুর(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের নাজিরপুরে মটর সাইকেলের ধাক্কায় আয়নাল শিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের ভাইজোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মটর সাইকেলটি আটক করেছে। নিহত আয়নাল শিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের কুটি শিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই মোটর সাইকেল চালক মাটিভাঙ্গার থেকে নাজিরপুর দিকে যাওয়ার পথে ভাইজোড়া বাজারের কালভার্টের উপর থেকে দৌড়ে রাস্তার পার হওয়ার সময় মোটর সাইকেলে ধাক্কা খায় । গুরুতর আহত আয়নাল শিকদারকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘাতক মটর সাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
নাজিরপুরে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মুহাম্মাদ আল-আমিন হোসাইন;নাজিরপুর(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের নাজিরপুরে ১শ’ পিস ইয়াবাসহ মিলন সরদার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় উপজেলার সেখমাটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন সরদার একই এলাকার ছলেমান সরদারের ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটককৃত মিলন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম ও শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে তাকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply