, ,

শিরোনাম :
কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড়
বরিশাল সিটি নির্বাচন: ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার নয়

বরিশাল সিটি নির্বাচন: ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার নয়

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

রবিবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন হয়রানিমূলক গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে ওয়ান্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net