, ,

শিরোনাম :
কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড়
বরিশালে কালী মন্দিরের টিন কেটে প্রতিমা ভাংচুর

বরিশালে কালী মন্দিরের টিন কেটে প্রতিমা ভাংচুর

dynamic-sidebar

শামীম আহমেদ॥ জেলার গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার সার্বজনীন শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) রবিবার রাতে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দেবনাথ ও দপ্তর সম্পাদক সজল ঘোষ জানান, রবিবার রাত সাতটার দিকে পুরোহিত শঙ্কর চক্রবর্তী পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাতের আঁধারে দুবৃর্ত্তরা মন্দিরের পিছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখতে পান কালী প্রতিমার মাথা ভাঙ্গা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবতী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net