বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮

শিরোনাম :
আত্মসমর্পণ করে জামিন পেলেন সেলিমা

আত্মসমর্পণ করে জামিন পেলেন সেলিমা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :


আত্মসমর্পণ করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ২২ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে ১৪টি মামলা ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৯টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সেলিমা রহমান।

 

ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ১৪টি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালত ৮ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে বিচারক না থাকায় এক মামলায় তার জামিন আবেদনের শুনানি হয়নি।

উল্লেখ্য, বিএনপির হরতাল-অবরোধ চলাকালে সেলিমা রহমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net